Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

মাদারিহাটে ভোট পড়েছে ৬৬.৩৩ শতাংশ

মাদারিহাটে ভোট পড়েছে ৬৬.৩৩ শতাংশ
  • ১৫ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, আলিপুরদুয়ার: বৃহস্পতিবার জেলা প্রশাসন জানিয়েছে, বুধবার মাদারিহাট বিধানসভার উপ নির্বাচনে ভোট পড়েছে ৬৬.৩৩ শতাংশ। একুশের বিধানসভার ভোটে মাদারিহাটে ভোট পড়েছিল ৭৮.৪৯ শতাংশ। তিন বছর পর চব্বিশের লোকসভা ভোটে মাদারিহাট বিধানসভায় ভোট পড়েছিল ৭৩.৭১ শতাংশ। অর্থাৎ প্রতিটি ভোটে মাদারিহাট বিধানসভায় ভোট পড়ার হার কমছে। ওয়াকিবহাল মহলের ধারণা, বুধবার মাদারিহাট বিধানসভার উপ নির্বাচনে পরিযায়ী চা শ্রমিকদের একটা বড় অংশ বুথমুখী হননি। ভোটের জন্য তাঁদের অনেকে বাড়ি আসেননি। তাছাড়া উপ নির্বাচন বলে অনেকে ভোট দেওয়া নিয়ে তেমন আগ্রহী ছিল না বলে মনে করা হচ্ছে। মাদারিহাট বিধানসভার উপ নির্বাচনে ভোট পড়ার হার কম হওয়ার এটাও একটা অন্যতম কারণ বলে অনেকে মনে করছেন।
Advertisement
সম্পর্কিত সংবাদ