Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

মাদারিহাট বিধানসভায় প্রচারে গৌতম

মাদারিহাট বিধানসভায় প্রচারে গৌতম
  • ১০ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, ধূপগুড়ি: মাদারিহাট বিধানসভা উপ নির্বাচনের তৃণমূল কংগ্রেসকে জয়ী করতে ধূপগুড়ি মহকুমারের সাঁকোয়াঝোরা-১ গ্রাম পঞ্চায়েতে এবং বিন্নাগুড়ি পঞ্চায়েতে প্রচার করেছেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। তিনি ধূপগুড়ির বিধায়ক নির্মল রায় সহ অন্যান্য তৃণমূল নেতাদের সঙ্গে নিয়ে বিধানসভা এলাকায় প্রচার করছেন। শনিবার সন্ধ্যায় সাকোয়াঝোরা-১ গ্রাম পঞ্চায়েতের বাঙ্কুবাজারে ৬০টি পরিবার তৃণমূলে যোগদান করে। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন দলের সংখ্যালঘু সেলের রাজ্য সভাপতি মোশারফ হোসেন এবং ধূপগুড়ির বিধায়ক নির্মল চন্দ্র রায়। গৌতম দেব বলেন, যেভাবে জনসমর্থন পাওয়া যাচ্ছে তাতে মাদারিহাট বিধানসভায় তৃণমূলের জয় নিশ্চিত।
Advertisement
সম্পর্কিত সংবাদ