Bartaman Logo
২৫ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / ব্যবসা

মিউচুয়াল ফান্ড ও শেয়ার কেনাবেচায় প্রত্যাহার হোক এমডিআর, দাবি

শেয়ার কেনাবেচা, মিউচুয়াল ফান্ড অথবা বন্ড ক্রয়বিক্রয়ের ক্ষেত্রে যদি ইউপিআইয়ে পেমেন্ট করা হয়, তাহলেও এমডিআর বলবৎ করা হবে। এক্ষেত্রে ০.২ শতাংশ।

মিউচুয়াল ফান্ড ও শেয়ার কেনাবেচায় প্রত্যাহার হোক এমডিআর, দাবি
  • ২৫ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: শেয়ার কেনাবেচা, মিউচুয়াল ফান্ড অথবা বন্ড ক্রয়বিক্রয়ের ক্ষেত্রে যদি ইউপিআইয়ে পেমেন্ট করা হয়, তাহলেও এমডিআর বলবৎ করা হবে। এক্ষেত্রে ০.২ শতাংশ। আর এই সিদ্ধান্তও চালু হবে ১৫ অক্টোবর থেকে। শেয়ার বাজারের সঙ্গে যুক্ত ব্রোকারেজ সংস্থা, শেয়ার লেনদেনের ডিজিটাল প্ল্যাটফর্ম ও এজেন্ট সংস্থার পক্ষ থেকে এই নিয়ে আপত্তি তুলেছে। ঠিক যেমন ক্ষুদ্র ব্যবসায়ীদের ইউপিআইয়ের উপর ধার্য এমডিআরে নির্ধারিত জিএসটি ছাড়ের দাবি উঠেছে, একইভাবে এই সংস্থাগুলির পক্ষ থেকেও দাবি করা হয়েছে, যাতে এভাবে জটিল এমডিআর চালু না করা হয়। প্রস্তাব হিসেবে অর্থমন্ত্রকের কাছে বলা হয়েছে, হয় এই মাশুল প্রত্যাহার করা হোক, অথবা সরাসরি ৫ টাকা করে নেওয়া হোক। কারণ আপাতভাবে ০.২ শতাংশকে অত্যন্ত কম মনে হলেও শেয়ার বাজারের লেনদেন হামেশাই বিপুল অঙ্কেরও হয়। তখন সেই তাবৎ আর্থিক বোঝা চাপবে ব্রোকারেজ সংস্থার উপর। আর এই প্রবণতা চললে আগামীদিনে ব্রোকারেজ সংস্থা অথবা এজেন্ট কিংবা ডিজিটাল প্ল্যাটফর্মগুলি শেষ পর্যন্ত ব্রোকারেজের পরিমাণ বাড়াতে বাধ্য হবে। অর্থাৎ ঘুরিয়ে সেই সাধারণ ক্রেতার উপরই পড়বে এই চাপ। বৃহস্পতিবার এসবিআই ব্যাঙ্কিং অ্যান্ড ইকননিক কনক্লেভে যোগ দেওয়া ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশনের সিইও দিলীপ আসবে বলেছেন, এই আবেদন আমাদের কাছেও এসেছে। কিন্তু এই পরিমাণ এত সামান্য যে, কোনওরকম সমস্যা হওয়ার কথাই নয়। বিশেষ করে এই লেনদেনে ৩০০ টাকার বেশি নেওয়া হবে না এমডিআর। সুতরাং যে আশঙ্কা করা হচ্ছে সেটি অমূলক। আর এভাবে চললে, সব মাশুলই তো মকুব করতে হবে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ