Bartaman Logo
১০ জুন, ২০২৬

মদের বোতলেও ক্যান্সার সতর্কীকরণ! নোটিস আদালতের

মদের বোতলেও ক্যান্সার সতর্কীকরণ! নোটিস আদালতের
  • ৩১ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
মুম্বই: মদের মধ্যে রয়েছে ক্ষতিকারক কারসিনোজেন। এই উপাদান ক্যান্সারের ঝুঁকি বাড়ায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু’ও এব্যাপারে সতর্ক করেছে। কিন্তু, মদের বোতলে সিগারেটের প্যাকেটের মতো ক্যান্সার সংক্রান্ত বিধিবদ্ধ সতর্কবার্তা থাকে না। অবিলম্বে ওই সতর্কীকরণ বাধ্যতামূলক করার আর্জি জানিয়ে মুম্বই হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেন পুনের এক ব্যক্তি। বৃহস্পতিবার আদালত আবেদনকারীর বক্তব্য শোনার পর কেন্দ্র ও মহারাষ্ট্র সরকারকে নোটিস পাঠিয়েছে হাইকোর্ট। মামলায় রাজ্য জনস্বার্থ দপ্তরকেও যুক্ত করার নির্দেশ দিয়েছেন বিচারপতিরা। এদিন শুনানিতে মামলাকারী জানান, হু’এর তথ্য অনুযায়ী মদ্যপানের কারণে বছরে ২৬ লক্ষ মানুষের মৃত্যু হয়। আয়ারল্যান্ড ও দক্ষিণ কোরিয়া ইতিমধ্যেই মদের বোতলে ক্যান্সার সংক্রান্ত সতর্কীকরণ বাধ্যতামূলক করেছে। তাই বরং বড় ও স্পষ্ট অক্ষরে তা উল্লেখ থাকা দরকার। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ