নয়াদিল্লি: মার্কিন সফরের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিমানে জঙ্গি হানার হুমকি। এই ঘটনায় চেম্বুর থেকে একজনকে আটক করেছে মুম্বই পুলিস। অভিযুক্তের হুমকির সত্যতা যাচাই করে দেখা হচ্ছে। সেইসঙ্গে কী কারণে এই হুমকি দেওয়া হয়েছিল, তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এক বিবৃতিতে মুম্বই পুলিস জানিয়েছে, আটক ব্যক্তি মানসিকভাবে সুস্থ নন। জানা গিয়েছে, ১১ ফেব্রুয়ারি কন্ট্রোল রুমে ওই হুমকি ফোন আসে। বিষয়টির গুরুত্ব বুঝে সমস্ত এজেন্সিকে সতর্ক করা হয়। তদন্তে নেমে ওই ব্যক্তিকে আটক করেছেন আধিকারিকরা।



