Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

মদনের পাসপোর্ট: শুনানি ১৪ নভেম্বর

মদনের পাসপোর্ট: শুনানি ১৪ নভেম্বর
  • ৯ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পাসপোর্ট ফের রিনিউ করার জন্য আদালতে আর্জি জানালেন ‘নারদ’ মামলায় অভিযুক্ত মদন মিত্র। শুক্রবার নারদ মামলাটি ওঠে কলকাতায় বিচারভবনের বিশেষ আদালতে। সেখানে প্রাক্তন মন্ত্রী ওই আবেদন জানান। ইডির বিশেষ সরকারি কৌঁসুলি অরুণকুমার ভগত আদালতে বলেন, অভিযুক্ত আর্জি জানাতেই পারেন। কিন্তু এই ব্যাপারে শুনানি দরকার। প্রয়োজনীয় পদক্ষেপ আদালতই করবে। এই বিষয়ে শুনানি ১৪ নভেম্বর। অন্যদিকে, এই মামলায় যে চার অভিযুক্ত জামিনে আছেন এদিন তাঁরা আদালতে হাজিরা দেন। পরবর্তী শুনানির দিন ফের তাঁদের হাজিরা চাওয়া হয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ