Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

মেদিনীপুরে তনিশক্ এর নতুন গ্র্যান্ড স্টোরের উদ্বোধন  

মেদিনীপুরে তনিশক্ এর নতুন গ্র্যান্ড স্টোরের উদ্বোধন
 
  • ১৫ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর:  মেদিনীপুর শহরে তনিশক্ এর নতুন গ্র্যান্ড স্টোরের উদ্বোধন হল। মেদিনীপুর শহরের জাজেস কোর্ট রোড কেরানিতোলা মিঞাবাজার এলাকায় গ্র্যান্ড স্টোরের উদ্বোধন করেন রিজিওনাল বিজনেস হেড(ইস্ট-১) সোমপ্রভ সিং, সার্কেল বিজনেস হেড(ইস্ট-১) অলোক রঞ্জন। জানা গিয়েছে, টাটা হাউসের ভারতের বৃহত্তম জুয়েলারি রিটেল ব্র্যান্ড হল তনিশক্। আগে তাঁদের স্টোর ছিল রাজাবাজার এলাকায়। নতুন স্টোরটি পাঁচ হাজার বর্গফুট এলাকা জুড়ে। এই স্টোরে সোনা, হীরের গয়না পাওয়া যাবে বলে জানা গিয়েছে। এদিন মেদিনীপুর শহরের বাসিন্দা বিকাশ সিংহ বলেন, টাটা গ্রুপের প্রোডাক্টের মানই আলাদা। নানা অফারও দেওয়া হয়।
Advertisement
সম্পর্কিত সংবাদ