নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: বৃহস্পতিবার মেদিনীপুর সদর ব্লকের ছেড়ুয়া স্বাস্থ্যকেন্দ্র ও ছেড়ুয়া হাইস্কুল পরিদর্শন করলেন জেলাশাসক খুরশিদ আলি কাদরি। তিনি স্কুলে গিয়ে বেশ কিছু সময় ধরে পড়ুয়াদের সঙ্গে কথা বলেন। কম ওজনের শিশুদের সঠিক পুষ্টির দিকে নজর দিতে সংশ্লিষ্ট আধিকারিকদের নির্দেশ দিয়েছেন জেলাশাসক। নাবালিকাদের গর্ভবতী হওয়া কমানোর জন্যও সংশ্লিষ্ট আধিকারিকদের নির্দেশিকা দেওয়া হয়েছে। জেলাশাসক বলেন, স্কুলের পরিকাঠামো খতিয়ে দেখলাম। বিভিন্ন নির্দেশিকা দেওয়া হয়েছে। প্রশাসন সবসময় মানুষের পাশে আছে।



