নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: শুক্রবার মেদিনীপুর কলেজে(অটোনমাস) অনুষ্ঠিত হল রিজিওনাল সাইন্স অ্যান্ড টেকনোলজি কংগ্রেস। আর এই অনুষ্ঠান থেকে রাজ্যের সায়েন্স টেকনোলজি ও বায়ো টেকনোলজি দপ্তরের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসের কাছে মেদিনীপুর শহরে একটি প্ল্যানেটরিয়াম তৈরির আর্জি জানালেন পুরসভার চেয়ারম্যান সৌমেন খান। অনুষ্ঠানে মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা মাইতি, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর সুশান্ত চক্রবর্তী প্রমুখ। মন্ত্রীর কাছে একটি সায়েন্স পার্ক তৈরিরও দাবি জানানো হয়।
Advertisement
জানা গিয়েছে, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, দুই মেদিনীপুর জেলার অনুষ্ঠান এদিন একত্রে হয়। দু’দিন ধরে চলবে সায়েন্স অ্যান্ড টেকনোলজি কংগ্রেস। এদিনের অনুষ্ঠানে বিজ্ঞান বিভাগের নানা বিষয় নিয়ে আলোচনা হয়। মন্ত্রী বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সায়েন্স টেকনোলজি ও বায়ো টেকনোলজি নিয়ে নানা কাজ হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামো আরও বদলাবে। প্ল্যানেটরিয়াম তৈরির আর্জি জানানো হয়েছে। আমাদের আরও নানা পরিকল্পনা রয়েছে।
মেদিনীপুর পুরসভার চেয়ারম্যান বলেন, একটি প্ল্যানেটরিয়াম তৈরির আর্জি জানানো হয়েছে। প্ল্যানেটরিয়াম তৈরি হলে বহু পর্যটক আসবেন। এছাড়া জেলায় কোনও সায়েন্স পার্ক নেই। মন্ত্রী আশ্বাস দিয়েছেন। ঢেলে সাজানো হবে পুরসভা এলাকা।