নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: সোমবার মেদিনীপুর শহরে খাদি মেলা শুরু হল। এদিন শহরের বাসস্ট্যান্ড সংলগ্ন বার্জটাউন ময়দানে খাদি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী শ্রীকান্ত মাহাত, জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা মাইতি, বিধায়ক সুজয় হাজরা সহ বিশিষ্টরা। জানা গিয়েছে, ১৭জানুয়ারি পর্যন্ত এই মেলা চলবে। মেলায় রাজ্য সরকারের নানা প্রকল্পে উপকৃত ক্ষুদ্র ও ছোট হস্তশিল্পীরা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এসে পসরা সাজিয়ে বসেছেন। এদিনের মেলায় ভিড় ছিল চোখে পড়ার মতো।
Advertisement
এবছর মেলায় রেকর্ড ভিড় হবে বলে মনে করছেন প্রশাসনের আধিকারিকরা। জেলা পরিষদের সভাধিপতি বলেন, বহু সাধারণ মানুষ এই মেলায় শামিল হচ্ছেন। মেলার বিক্রি করে বহু মানুষ স্বনির্ভর হচ্ছেন।



