Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

মেদিনীপুর পুরসভায় বিনামূল্যে এক্স-রে

মেদিনীপুর পুরসভায় বিনামূল্যে এক্স-রে
  • ৩ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: আজ থেকে মেদিনীপুর পুরসভার ২৩ নম্বর ওয়ার্ডের শরৎপল্লির প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে মিলবে বিনামূল্যে এক্স-রে পরিষেবা। ইতিমধ্যেই সেই স্বাস্থ্য কেন্দ্রে এক্স-রে মেশিন বসানো হয়েছে। সপ্তাহে দু›দিন এই পরিষেবা পাবেন সাধারণ মানুষ। এই এক্স-রে পরিষেবা দেওয়ার জন্য বিশেষ টেকনিশিয়ান নিয়োগ করা হচ্ছে। জানা গিয়েছে, পুরসভার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে সাধারণত এক্স-রে পরিষেবা মেলে না।  ব্লাড টেস্ট, ইসিজি, টেলিমেডিসিন পরিষেবা পাওয়া যায়। জেলার স্বাস্থ্য দপ্তর এক্স-রে প্লেট সরবরাহ করবে। এদিন পুরসভার চেয়ারম্যান সৌমেন খান বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি উন্নতমানের এক্স-রে মেশিন দিয়েছেন। সোম ও বৃহস্পতিবার নির্দিষ্ট সময়ে এক্স-রে পরিষেবা পাবেন সাধারণ মানুষ।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ