Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

মেদিনীপুরে নকআউট ফুটবল প্রতিযোগিতা

মেদিনীপুরে নকআউট ফুটবল প্রতিযোগিতা
  • ৫ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: সোমবার থেকে শুরু হল পশ্চিম কালিদহ চড়া গ্রামে নকআউট ফুটবল প্রতিযোগিতা। মনসা পুজো উপলক্ষ্যে এই প্রতিযোগিতার আয়োজন করে কালিদহ চড়া তফসিলি সমাজসেবা সঙ্ঘ। এই প্রতিযোগিতা চলবে সাতদিন ধরে। প্রথমদিনই এই প্রতিযোগিতাকে কেন্দ্র করে মানুষের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। এবার বাগনান, গোপীবল্লভপুর, তারকেশ্বর, কলাইকুণ্ডা, বিষ্ণুপুর, দাঁতন, ঝাড়গ্রাম সহ রাজ্যের বিভিন্ন প্রান্তের ক্লাব প্রতিযোগিতায় অংশ নিয়েছে। এই প্রতিযোগিতায় প্রথম স্থানাধিকারী দল পাবে ৫০ হাজার টাকা ও ট্রফি। দ্বিতীয় স্থানাধিকারী দল পাবে ৩০ হাজার টাকা ও ট্রফি। এছাড়াও থাকছে নানা পুরস্কার। ক্লাব সম্পাদক কোহিনুর মণ্ডল ও ক্লাব সভাপতি জগৎ মাল বলেন, ৫৪ বছর ধরে টুর্নামেন্ট হচ্ছে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ