Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

মেদিনীপুরে মানসিক ভারসাম্যহীন নাবালিকা ধর্ষণে যাবজ্জীবন কারাদণ্ড

মেদিনীপুরে মানসিক ভারসাম্যহীন নাবালিকা ধর্ষণে যাবজ্জীবন কারাদণ্ড
  • ২২ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: মানসিক ভারসাম্যহীন নাবালিকাকে ধর্ষণের ঘটনায় মেদিনীপুর পকসো আদালত এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দিল। শুক্রবার মেদিনীপুর পকসো আদালতের বিচারক আশুতোষ সরকার এই সাজা ঘোষণা করেন। দোষী সাব্যস্ত যুবকের নাম অনিল মাহাত। তার বাড়ি ঝাড়গ্রাম থানা এলাকায়। ঘটনার অভিযোগ হয়েছিল ঝাড়গ্রাম মহিলা থানায়। সেসময় জেলা ভাগ না হওয়ায় মেদিনীপুর পকসো আদালতে বিচার প্রক্রিয়া শুরু হয়। ঘটনার পর থেকেই অনিল জেলবন্দি ছিল।
Advertisement
আদালত সূত্রে জানা গিয়েছে, ২০১৬ সালের ১০ সেপ্টেম্বর ঘটনাটি ঘটে। মানসিক ভারসাম্যহীন ওই নাবালিকা সেদিন স্কুলে যাচ্ছিল। অনিল তার সঙ্গে কথা বলতে শুরু করে। সে অনিলের কথা শুনতে চায়নি। এরপরই অনিল তাকে মুড়ি খাওয়ানোর লোভ দেখাতে শুরু করে। নাবালিকা রাজি হওয়ায় অনিল তাকে বাড়ি নিয়ে গিয়ে ধর্ষণ করে। জানা গিয়েছে, নাবালিকা বাড়ি ফিরে ভয়ে কিছুই বলতে চায়নি। পরে বাড়ির সদস্যদের সমস্ত ঘটনা জানায়। ১১ সেপ্টেম্বর ঝাড়গ্রাম মহিলা থানায় পরিবারের সদস্যদের তরফে লিখিত অভিযোগ দায়ের করা হয়। দ্রুত তদন্তে নেমে সেদিনই অনিলকে গ্রেপ্তার করা হয়। এরপর ঘটনার ৬০দিনের মাথায় পুলিস চার্জশিট দেয়। পুলিসের তরফে চার্জ ফ্রেম গঠন করা হয়। আদালত ১৩জনের সাক্ষ্য গ্রহণ করে। বৃহস্পতিবার বিচারক অনিলকে দোষী সাব্যস্ত করেন। এদিন সাজা ঘোষণা করা হয়। স্থানীয় এক বাসিন্দা বলেন, কড়া শাস্তির প্রয়োজন ছিল। পুলিস দ্রুত তদন্ত প্রক্রিয়া শেষ করেছে। মেদিনীপুর পকসো আদালতের আইনজীবী স্বর্ণেন্দু পরিয়াল বলেন, দোষী সাব্যস্ত যুবককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ