নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের নতুন এমএসভিপি হলেন ইন্দ্রনীল সেন। এর আগেও তিনি মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে এমএসভিপি পদে ছিলেন। বর্তমানে তিনি সাগরদত্ত মেডিক্যাল কলেজে কর্মরত। বৃহস্পতিবারও প্রসূতি মৃত্যুর ঘটনায় মেদিনীপুর উত্তাল ছিল। এদিনও বিভিন্ন রাজনৈতিক দল হাসপাতালে বিক্ষোভ দেখায়। এরপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমএসভিপি জয়ন্ত রাউত, জুনিয়র চিকিৎসক সহ ১২ জনকে সাসপেন্ড করার পরেই শোরগোল পড়ে যায়।
Advertisement
স্বাস্থ্য বিভাগের এক আধিকারিক বলেন, ইতিমধ্যেই চিকিৎসকদের সাসপেন্ড সংক্রান্ত নির্দেশিকা এসে পৌঁছেছে। সিআইডি বিষয়টি দেখছে। নতুন এমএসভিপি দায়িত্ব নেবেন। যদিও সাসপেন্ড হওয়া এমএসভিপি জয়ন্ত রাউতের কোনও প্রতিক্রিয়া মেলেনি।



