Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

মেদিনীপুরে মেডিক্যালের নিরাপত্তা নিয়ে বৈঠক

মেদিনীপুরে মেডিক্যালের নিরাপত্তা নিয়ে বৈঠক
  • ২৬ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: সোমবার মেডিক্যাল কলেজ হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে মেদিনীপুর এল বিশেষ পর্যবেক্ষক দল। এদিন হাসপাতালের নিরাপত্তা নিয়ে বিশেষ বৈঠক হয়। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন ডিজিপি সুরজিৎ কর পুরকায়স্থ, সিএমওএইচ সৌম্যশঙ্কর ষড়ঙ্গী সহ পুলিস ও স্বাস্থ্যদপ্তরের কর্তারা। এদিন মেডিক্যাল কলেজ ও হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থার উন্নতির জন্য নানা পদক্ষেপের সুপারিশ করছেন পর্যবেক্ষক দলের সদস্যরা।
Advertisement
সম্পর্কিত সংবাদ