Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

মেদিনীপুরে ক্রীড়া প্রতিযোগিতা  

মেদিনীপুরে ক্রীড়া প্রতিযোগিতা
 
  • ২৫ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: রবিবার মেদিনীপুরে মাস্টার্স অ্যাথলেটিক্স ফেডারেশন অব ইন্ডিয়ার ক্রীড়া প্রতিযোগিতায় জেলার বিভিন্ন প্রান্তের পাশাপাশি ভিনজেলা থেকেও প্রতিযোগীরা অংশ নেন। সেখানে মেদিনীপুর পুরসভার চেয়ারম্যান সৌমেন খান সহ ক্রীড়া জগতের বিশিষ্ট ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন। ৩০ বছর বা তার বেশি বয়সি পুরুষ ও মহিলারা দৌড় সহ নানা ইভেন্টে অংশ নেন। পুরসভার চেয়ারম্যান বলেন, খেলাধুলোর চর্চা আমাদের বাঁচিয়ে রাখতেই হবে। সবার কাছে অনুরোধ, মোবাইল ছেড়ে মাঠে ফিরুন।
Advertisement
সম্পর্কিত সংবাদ