নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: পিকআপ ভ্যানের ধাক্কায় জখম হলেন মা ও মেয়ে। বৃহস্পতিবার সকাল ১১টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে মেদিনীপুর শহরের গির্জা এলাকায়। জানা গিয়েছে, শিশুকন্যাকে সাইকেলে চাপিয়ে স্কুলে নিয়ে যাচ্ছিলেন মা। সেই সময় দেশবন্ধু নগরের দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান তাদের ধাক্কা মারে। দু›জনই রাস্তার ধারে ছিটকে পড়ে। এরপর গুরুতর জখম অবস্থায় তাদের মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।



