নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: মেদিনীপুর ডিভিশনে হাতির সংখ্যা বেড়ে যাওয়ায় আতঙ্কিত একাধিক গ্রামের মানুষ। সেইসঙ্গে ফসলের ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে। শুধু এই ডিভিশনের নানা জঙ্গলে ৫৯টি হাতি রয়েছে। চাঁদড়া, ভাদুতলা রেঞ্জে হাতির সংখ্যা সবচেয়ে বেশি রয়েছে। বনদপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার পর্যন্ত হাতির সংখ্যা ছিল ১৩টি। শুক্রবারই তা বেড়ে ৫৯ হয়েছে। ইতিমধ্যে বনদপ্তরের তরফে জঙ্গলে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি হয়েছে।
Advertisement
শালবনী ব্লকের পিড়াকাটার বাসিন্দা সঞ্জয় দে বলেন, হাতির সমস্যার সমাধান আর হচ্ছে না। হাতি ঢুকলেই বিঘার পর বিঘা জমির ফসলের ক্ষতি হচ্ছে। সময়মতো ক্ষতিপূরণ পাওয়া যাচ্ছে না। বনদপ্তর জানিয়েছে, হাতির গতিবিধির উপর নজর রাখা হচ্ছে।



