Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

মেদিনীপুরে আদর্শ আচরণবিধি লঙ্ঘনে অভিযুক্ত বিজেপি

মেদিনীপুরে আদর্শ আচরণবিধি লঙ্ঘনে অভিযুক্ত বিজেপি
  • ১০ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: মেদিনীপুর বিধানসভা উপনির্বাচনে আদর্শ আচরণবিধির লঙ্ঘনের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। ইতিমধ্যেই উপনির্বাচনের রিটার্নিং অফিসার তথা মহকুমা শাসক মধুমিতা মুখোপাধ্যায় বিজেপি প্রার্থী শুভজিৎ রায়কে শোকজ করেছেন। ২৪ ঘণ্টার মধ্যে জবাব দিতে বলা হয়েছে।
Advertisement
৭ নভেম্বর বিকেলে বিজেপি প্রার্থীর সমর্থনে মেদিনীপুর শহরে একটি মিছিল হয়। সেখানে প্রার্থী ছাড়াও বিরোধী দলনেতা ও উচ্চ নেতৃত্ব উপস্থিত ছিলেন। কিন্তু সেই মিছিলের জন্য আগাম অনুমতি নেওয়া হয়নি। অভিযোগ, সেই মিছিলে ২০০-২৫০জন বিজেপি কর্মীসমর্থক পোস্টার, লিফলেট সহ উপস্থিত ছিলেন। বিজেপির মিছিলটি সিপাইবাজার থেকে শুরু করে বিভিন্ন এলাকায় যায়। মেদিনীপুর সদর ব্লকের উপনির্বাচনের ভিডিও নজরদারি দল এবিষয়ে রিটার্নিং অফিসারের কাছে রিপোর্ট করে। সেই অনুযায়ী প্রশাসনিক পদক্ষেপ করা হয়েছে। এদিন বিজেপির জেলা সহ-সভাপতি রমাপ্রসাদ গিরি বলেন, দলের তরফে উত্তর দেওয়া হবে।  
সম্পর্কিত সংবাদ