Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

মেদিনীপুরে আদিবাসীদের শ্মশান দখলের চেষ্টার অভিযোগ

মেদিনীপুরে আদিবাসীদের শ্মশান দখলের চেষ্টার অভিযোগ
  • ২০ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: মেদিনীপুর সদর ব্লকের পাঁচখুরি পঞ্চায়েত এলাকার চালতাপুকুরপাড়ে আদিবাসীদের শ্মশান দখলের চেষ্টার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযোগ, দীর্ঘ ৫০ বছর ধরে ওই এলাকায় আদিবাসীদের শ্মশান রয়েছে। কিন্তু সম্প্রতি এক ব্যক্তি সেই জমি দখল করার চেষ্টা করছেন। এরফলে সমস্যায় পড়ছেন আদিবাসী মানুষজন। ইতিমধ্যেই প্রশাসনের তরফে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে। স্থানীয় বাসিন্দা সুমন হাঁসদা বলেন, ছোটবেলা থেকেই দেখেছি এখানে শ্মশান রয়েছে। হঠাৎ করেই এক ব্যক্তি জমি কিনে নেওয়ার দাবি করছে। যা কোনওভাবেই মেনে নেওয়া যায় না। এদিন খড়্গপুর গ্রামীণের বিধায়ক দীনেন রায় বলেন, বিষয়টি নজরে এসেছে। দ্রুত সমস্যার সমাধান হবে।
Advertisement
সম্পর্কিত সংবাদ