নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: শনিবার থেকে বর্ধমান মডেল স্কুলের বার্ষিক অনুষ্ঠান শুরু হয়েছে। ওরিয়েন্টাল অ্যাসোসিয়েশন ফর এডুকেশন অ্যান্ড রিসার্চ-এর পক্ষ থেকে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পরে সিবিএসসি বোর্ডের দশম শ্রেণির টপারদের পুরস্কৃত করা হয়। পড়ুয়ারা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে। আগামী ২৪ ডিসেম্বর পর্যন্ত নানা অনুষ্ঠান থাকছে। সংস্থার পক্ষ থেকে জানানো হয়, প্রতি বছর জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই দিনগুলিতে অভিভাবককরাও উপস্থিত থাকেন।



