Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

মেডিক্যালে চালু হয়নি প্যানিক বোতাম

মেডিক্যালে চালু হয়নি প্যানিক বোতাম
  • ১৮ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: এখনও প্যানিক বোতাম বসল না জলপাইগুড়ি মেডিক্যালে। আরজি কর কাণ্ডের পর রাজ্যের অন্যান্য মেডিক্যালের মতোই জলপাইগুড়ি মেডিক্যালেও সুরক্ষার জন্য প্যানিক বোতাম বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়। মেডিক্যাল সূত্রে খবর, ৩০টি প্যানিক বোতাম বসানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। কিন্তু তা এখনও বসানোর কাজ শুরু হয়নি। কেন দ্রুততার সঙ্গে জলপাইগুড়ি মেডিক্যালে প্যানিক বোতাম বসানো হচ্ছে না, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। 
Advertisement
মেডিক্যালের সুপার ডাঃ কল্যাণ খাঁ বলেন, ৩০টি প্যানিক বোতাম বসবে। তবে তা এখনও বসানোর কাজ শুরু হয়নি। হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ও অ্যাকাডেমিক ভবনে প্যানিক বোতাম থাকবে। ওই বোতাম চাপলেই মেডিক্যালের কন্ট্রোলরুমে সঙ্কেত যাবে। মেডিক্যালে যে পুলিস ফাঁড়ি রয়েছে, সেখানেও যাতে একইসঙ্গে সঙ্কেত যায়, সেটাও খতিয়ে দেখতে বলা হয়েছে বিশেষজ্ঞদের।
সম্পর্কিত সংবাদ