Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

মেডিক্যালে রোগীর পরিজনের মারে আঙুল ভাঙল নিরাপত্তা রক্ষীর

মেডিক্যালে রোগীর পরিজনের মারে আঙুল ভাঙল নিরাপত্তা রক্ষীর
  • ১৭ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, রায়গঞ্জ: জোর করে ওয়ার্ডে ঢোকার চেষ্টা। বাধা দেওয়ায় নিরাপত্তারক্ষীকে মার। রায়গঞ্জ মেডিক্যালে নিরাপত্তারক্ষীদের সঙ্গে রোগীর পরিবারের বচসায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। রোগীর আত্মীয়ের মারে আঙুল ভাঙল নিরাপত্তারক্ষীর। 
Advertisement
বৃহস্পতিবার রায়গঞ্জ সুপার স্পেশালিটি বিল্ডিংয়ের আটতলায় প্রসূতি বিভাগ রয়েছে। সেই বিভাগে সনৎ বিশ্বাস নামে এক ব্যক্তি রোগীকে দেখতে যান। ভিতরে রোগীর বেশ কয়েকজন থাকলেও ওই ব্যক্তি ওয়ার্ডে জোর করে ঢুকতে যায়।  সেসময়  নিরাপত্তারক্ষী রাজেশ হালদার তাকে বেরিয়ে যেতে বলেন। কিন্তু সনৎ বেরিয়ে যেতে না চাইলে বচসা শুরু হয়। অভিযোগ,  নিরাপত্তারক্ষীর উপর চড়াও হয় রাজেশ। নিরাপত্তারক্ষীকে মারধর করে। পুলিস এসে দুজনকেই রায়গঞ্জ মেডিক্যালের পুলিস ক্যাম্পে নিয়ে যায়।
আহত নিরাপত্তারক্ষী বলেন, এদিন প্রসূতি বিভাগে এক রোগীর পরিবারের তিনজন লোক ছিল। তারপরও সনৎ বিশ্বাস ওয়ার্ডে ঢুকতে চায়। আমি বাধা দিলে গালিগালাজ শুরু করে। এমনকী, আমাকে ধরে আমার ডান হাতের আঙুল ভেঙে দেয়। বারবার নিরাপত্তারক্ষীর উপর চড়াও হওয়ার ঘটনায় আতঙ্কিত কর্মীরা। অভিযুক্ত সনৎ পাল্টা মারধরের অভিযোগ তুলেছে নিরাপত্তারক্ষীর বিরুদ্ধে। এই ঘটনায় মেডিক্যালের এমএসভিপি প্রিয়ঙ্কর রায় বলেন, বিষয়টি পুলিসের দেখার কথা। পুলিস বিষয়টি দেখছে। রায়গঞ্জ থানার আইসি বিশ্বাশ্রয় সরকার বলেন, অভিযোগ হয়নি। অভিযোগ পেলে খতিয়ে দেখা হবে।
সম্পর্কিত সংবাদ