Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

মেডিক্যালে  এবার রোগীর পরিজনদের ব্যাগেও তল্লাশি

মেডিক্যালে  এবার রোগীর পরিজনদের ব্যাগেও তল্লাশি
  • ২৯ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, রায়গঞ্জ: পেট্রল ঢেলে রোগীকে পুড়িয়ে মারার চেষ্টার পরই  রায়গঞ্জ মেডিক্যালে আরও নজরদারি বাড়াল পুলিস। গেটে ঢোকার মুখে রোগীর পরিজনদের ব্যাগ তল্লাশি করা হচ্ছে। মেডিক্যাল সূত্রে জানা গিয়েছে, এতদিন রোগীর পরিজনদের হাসপাতালে ঢোকার ক্ষেত্রে ব্যাগ তল্লাশি হতো না। তবে বৃহস্পতিবার রাতের ঘটনার পর ব্যাগ তল্লাশি করা হচ্ছে। দিনের পাশাপাশি রাতেও বাড়তি নজরদারি করছে পুলিস। মেডিক্যালের ভারপ্রাপ্ত এমএসভিপি ভাস্কর দেবনাথ বলেন, গেটে থাকা নিরাপত্তারক্ষীদের বলা হয়েছে, এন্ট্রি পাস ছাড়া কোনওভাবেই ভিতরে ঢুকতে দেওয়া যাবে না। হাসপাতালের ভিতরে প্রবেশের ক্ষেত্রেও নজরদারি বাড়ানো হয়েছে। মেডিক্যালে এতো রোগীর চাপ। তার মধ্যে রোগীর পরিজনদের এভাবে ব্যাগ চেকিং করা কতটা সম্ভব, সন্দেহ প্রকাশ করেছেন নিরাপত্তারক্ষীরাই। তবে রায়গঞ্জের পুলিস সুপার মহম্মদ সানা আখতার বলেন, সন্দেহভাজন কিছু মনে হলেই ব্যাগ চেক করতে বলা হয়েছে। 
Advertisement
বৃহস্পতিবার রাতে দুই ব্যক্তি সার্জিক্যাল ওয়ার্ডের সামনে একটি বোতলে পেট্রোল নিয়ে রোগী সুরজিৎ দাসের উপর হামলা চালায়। তাঁর শরীরে পেট্রল ঢেলে প্রাণে মারার চেষ্টা করে বলে অভিযোগ। শোরগোল পড়ে যায় রায়গঞ্জ মেডিক্যালে। তারপরেই বেড়েছে নিরাপত্তা।
সম্পর্কিত সংবাদ