Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

মাদকের কারবার রুখতে পুলিসের দ্বারস্থ গ্রামবাসী

মাদকের কারবার রুখতে পুলিসের দ্বারস্থ গ্রামবাসী
  • ২৭ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, নকশালবাড়ি: এলাকায় মাদকের কারবার রুখতে পুলিসের কাছে অভিযোগ নিয়ে হাজির হলেন নকশালবাড়ি ব্লকের তোতারামজোত ও কালুয়াজোতের বাসিন্দারা। বৃহস্পতিবার নকশালবাড়ি থানায় একটি গণ অভিযোগপত্র দায়ের করেন তাঁরা। তাতে এলাকায় অসামাজিক কার্যকলাপে লাগাম টানার আর্জি জানানো হয়েছে। স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য মহম্মদ কালামকে সঙ্গে নিয়ে ওই দুই এলাকার বাসিন্দাদের স্বাক্ষর করা অভিযোগপত্রে এলাকায় মাদকের কারবার বন্ধ করার দাবি জানানো হয়। অভিযোগপত্রে বেশ কয়েকজন মাদক কারবারির নাম উল্লেখ করেছেন তাঁরা। 
Advertisement
এনিয়ে স্থানীয় পঞ্চায়েত সদস্য মহম্মদ কালাম বলেন, পুলিস কাজ করছে না, এটা বলব না। এরপরেও মাদকের কারবার এলাকায় ছড়িয়ে পড়েছে। একজন ধরা পড়লে, ১০ জন নতুন করে কারবারের হাল ধরে নিচ্ছে। গ্রামে বহিরাগত যুবক-যুবতীর আনাগোনা বাড়ছে। তাই পুলিসকে বলেছি, যাতে নিয়মিত গ্রামে ভ্যান পাঠিয়ে টহল দেওয়া হয়। অভিযোগগুলি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে পুলিস। নকশালবাড়ি থানার এক অফিসার বলেন, ব্লকজুড়ে নিয়মিত পুলিসের অভিযান চলছে। মাদক কারবারে জড়িত ইতিমধ্যেই কয়েকজন গ্রেপ্তার হয়েছে। স্থানীয়রা সাহায্যের হাত বাড়িয়ে দিলে পুলিস আরও তৎপরতার সঙ্গে কাজ করতে পারবে।
সম্পর্কিত সংবাদ