Bartaman Logo
১৩ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

মাদক সহ গ্রেপ্তার

শনিবার খড়িবাড়ি ব্লকের বাঞ্চাভিটা এলাকায় এসএসবির অভিযানে লক্ষাধিক টাকার মাদক সহ গ্রেপ্তার করা হল বিহারের এক যুবককে। পুলিস জানিয়েছে, ধৃতের নাম মহম্মদ আফান। এদিন খবর পেয়ে ওই এলাকার অভিযান চালায় এসএসবির ৪১তম ব্যাটালিয়নের জওয়ানরা।

মাদক সহ গ্রেপ্তার
  • ২ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, নকশালবাড়ি: শনিবার খড়িবাড়ি ব্লকের বাঞ্চাভিটা এলাকায় এসএসবির অভিযানে লক্ষাধিক টাকার মাদক সহ গ্রেপ্তার করা হল বিহারের এক যুবককে। পুলিস জানিয়েছে, ধৃতের নাম মহম্মদ আফান। এদিন খবর পেয়ে ওই এলাকার অভিযান চালায় এসএসবির ৪১তম ব্যাটালিয়নের জওয়ানরা। সন্দেহজনক ওই যুবককে আটক করে তল্লাশি চালালে তার কাছ থেকে উদ্ধার হয় প্রায় ২০৩ গ্রাম ব্রাউন সুগার। পরে ধৃতকে খড়িবাড়ি পুলিসের হাতে তুলে দেয় এসএসবি। পুলিসের প্রাথমিক অনুমান, উদ্ধার হওয়া মাদক বিহার থেকে খড়িবাড়িতে পাচার করা হচ্ছিল।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ