Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

মাদক সহ গ্রেপ্তার ৪

মাদক সহ গ্রেপ্তার ৪
  • ৬ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, নকশালবাড়ি: শিলিগুড়ি মহাকুমায় পৃথক ঘটনায় মাদক সহ চার জন গ্রেপ্তার। মঙ্গলবার ফাঁসিদেওয়া ব্লকের পশ্চিম মাদাতি টোলগেট সংলগ্ন জাতীয় সড়কে পুলিসের অভিযানে মাদক সহ দুই যুবক গ্রেপ্তার হয়েছে। পুলিস জানিয়েছে, ধৃতরা হল মহম্মদ রহিম ও মহম্মদ শাহিদ। তারা দু’জনই বিহারের কিশানগঞ্জ এলাকার বাসিন্দা। সোর্স মারফত খবর পেয়ে এদিন ওই এলাকায় অভিযান চালায় বিধাননগর তদন্ত কেন্দ্রের পুলিস। এরপর একটি বেসরকারি যাত্রীবাহী বাস আটক করে। পুলিস তল্লাশি চালালে দুই যাত্রীর হেফাজত থেকে ৯৭ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়। বিহার থেকে এই মাদক শিলিগুড়িতে পাচারের উদ্দেশ ছিল। 
Advertisement
অন্যদিকে, সোমবার রাতে সোর্স মারফত খবর পেয়ে খড়িবাড়ি ব্লকের ভারত-নেপাল সীমান্ত গৌরসিংজোতে পুলিস অভিযান চালিয়ে মাদক ও নগদ টাকা সহ দু’জনকে গ্রেপ্তার করে। পুলিস জানিয়েছে, ধৃতরা হল চন্দন বর্মন ও উৎপল দাস। প্রথম জন গৌরসিংজোতের বাসিন্দা। অপরজন উত্তর রামধনজোতের বাসিন্দা। সোর্স মারফত খবর পেয়ে চন্দনের বাড়িতে অভিযান চালায় পুলিস। এরপর ধৃতদের হেফাজত থেকে কিছু ব্রাউন সুগার সহ নগদ ১ লক্ষ ৭৪ হাজার টাকা বাজেয়াপ্ত করে পুলিস। পুলিসের এক তদন্তকারী আধিকারিক জানিয়েছেন, ওই দু’জন মাদক কারবারের সঙ্গে যুক্ত রয়েছে। বাড়ি থেকে তারা মাদকের কারবার চালাত। এদিকে উভয় ঘটনার তদন্ত শুরু করেছে জেলা পুলিস।
সম্পর্কিত সংবাদ