Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

মাদক সহ ধৃত

মাদক সহ ধৃত
  • ২০ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, নকশালবাড়ি: বুধবার গভীর রাতে ভারত-নেপাল সীমান্ত খড়িবাড়ি ব্লকের পানিট্যাঙ্কির গৌড়সিংজোতে পুলিসের অভিযানে মাদক ও নগদ টাকা সহ গ্রেপ্তার হল এক যুবক। পুলিস জানিয়েছে, ধৃতের নাম দুলাল বর্মন। সে ওই এলাকার বাসিন্দা। খবরের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় খড়িবাড়ি থানার পুলিস। সেখানে সন্দেহজনক এক যুবককে আটক করে। তল্লাশি চালালে ধৃতের হেফাজত থেকে ৩ গ্রাম ব্রাউন সুগার সহ নগদ ১ লক্ষ ৭৪ হাজার টাকা উদ্ধার করা হয়। পুলিসের প্রাথমিক অনুমান, মাদকের হাতবদল করার পর ধৃতের হেফাজত থেকে নগদ টাকা উদ্ধার হয়। পুলিস ঘটনাটি খতিয়ে দেখছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ