সংবাদদাতা, তেহট্ট: মাদক সংক্রান্ত মামলা সম্পর্কে সচেতন করতে পুলিস আধিকারিকদের নিয়ে শিবির হল তেহট্ট মহকুমা শাসকের অফিসে। এদিন এই শিবিরে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের বিচারক সোমনাথ চক্রবর্তী, জেলা পাবলিক প্রসিকিউটর কিশোরী মুখোপাধ্যায়। এদিন কীভাবে মাদক কারবারিদের বিরুদ্ধে তদন্ত করতে হবে, কীভাবে মাদক কারবারি সাজা পাবে তা নিয়ে আলোচনা করেন বিচারক ও আইনজীবীরা। এদিনের সেমিনারে পুলিসের মাদক কেসের তদন্তকারী অফিসাররা বিশেষ উপকৃত হলেন।



