সংবাদদাতা, কালিয়াচক: মাদক মামলায় যুক্ত থাকায় দু’জনকে গ্রেপ্তার করল কালিয়াচক থানার পুলিস। ধৃতদের নাম ইমরুল কায়েস এবং মালেক শেখ। তারা কালিয়াচকের শাহবাজপুর গ্রাম পঞ্চায়েতের বামুনটোলার বাসিন্দা। গত সপ্তাহে ২০ লক্ষ টাকার মাদক সহ একজনকে গ্রেপ্তার করে পুলিস। তাকে জিজ্ঞাসাবাদ করে এই চক্রের আরও অভিযুক্তদের নাম জানা যায়। কিন্তু তারপর থেকেই পলাতক ছিল তারা। বৃহস্পতিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে সারদহ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিস। ধৃতকে শুক্রবার মালদহ জেলা আদালতে পেশ করা হলে বিচারক ২১দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।



