Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

মাদক মামলায় বেকসুর খালাস আইনজীবী

মাদক মামলায় বেকসুর খালাস আইনজীবী
  • ২৩ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বর্ধমান: মাদক মামলায় বেকসুর খালাস পেলেন বর্ধমান আদালতের আইনজীবী সুদীপ্তকুমার রায়। ২০১৯ সালের ১৭ সেপ্টেম্বরের রাতে বর্ধমান শহরের বড়নীলপুর এলাকায় একটি ইংরেজি মাধ্যম স্কুলের কাছ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পুলিস দাবি করে, ধৃতের কাছ থেকে ১ হাজার ২০০ মিলিলিটার কোডাইন উদ্ধার হয়েছে। ঘটনার বিষয়ে বর্ধমান থানার তৎকালীন সাব-ইনসপেক্টর সঞ্জয় মণ্ডল অভিযোগ দায়ের করেন। তার ভিত্তিতে মাদক আইনে স্বতঃপ্রণোদিত মামলা রুজু হয়। পরে জামিনে ছাড়া পান অভিযুক্ত আইনজীবী। তিনি নিজেই মামলায় সওয়াল করেন। মিথ্যা মামলায় ফাঁসানোর পাশাপাশি তল্লাশির নানা ত্রুটি আদালতের সামনে তুলে ধরেন তিনি। প্রমাণাভাবে শুক্রবার মাদক আদালতের বিচারক মনোজকুমার রায় তাঁকে বেকসুর খালাসের নির্দেশ দেন। রায় ঘোষণার পর সুদীপ্ত বলেন, আমাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছিল। আদালতের উপর আমার আস্থা ছিল। আদালতের রায়ে আমার বিরুদ্ধে যে মিথ্যা মামলা করা হয়েছিল তা প্রমাণিত হল।
Advertisement
সম্পর্কিত সংবাদ