সংবাদদাতা, দিনহাটা: দিনহাটার এক ব্রাউন সুগার ‘ডিলার’কে গ্রেপ্তার করে মিলল মালদহের কালিয়াচকের যোগসূত্র। মাদক পাচারের গোড়ায় পৌঁছতে এবং পান্ডাকে ধরতে তৎপর পুলিস। ব্রাউন সুগার চেয়ে মেসেজ করা হয় এজেন্টদের। দিনহাটার সেই মাদক ব্যবসায়ী মিলন রহমানের মোবাইল থেকেই পাঠানো হয়েছিল মেসেজ। অতি দ্রুত মাদক চাই। মেসেজ পেতেই রওনা হয় দুই এজেন্ট। তিস্তা-তোর্সা এক্সপ্রেস ট্রেনে উঠে দিনহাটা আসার বার্তাও দেওয়া হয়। ঠিকানা দেওয়া হয়েছিল দিনহাটার নিষিদ্ধপল্লি এলাকা।
Advertisement
বুধবার রাতে মাদক সহ হাজির হয় কালিয়াচকের শেখ গ্যাংয়ের দুই এজেন্ট। পুলিসের সাদা পোশাকের একটি বিশেষ বাহিনী আগে থেকেই উপস্থিত ছিল সেখানে। দু’জনকেই আটক করা হয়। ছিলেন দিনহাটা থানার আইসি জয়দীপ মোদকও। শেখ সালাম ও শহিদুল ইসলাম নামে দুই মাদক এজেন্টকে নিয়ে আসা হয় থানায়। তাদের শরীরে তল্লাশি চালাতেই মেলে ১৮০ গ্রাম ব্রাউন সুগার।
সম্প্রতি কাফ সিরাপ সহ পুলিসের হাতে গ্রেপ্তার হয় মিলন রহমান। পেশায় জলের ব্যবসায়ী সে। তাকে আদালতের নির্দেশে হেফাজতে নিয়েছিল পুলিস। ধৃতের মোবাইল থেকেই ব্রাউন সুগারের কারবারি খোঁজ মেলে। মিলনের শ্বশুরবাড়ি কালিয়াচকে। সেখানে মোবাইল টাওয়ার তৈরির কাজ করেছিল সে। সেই সূত্র ধরেই ব্রাউন সুগারের কারবারিদের সঙ্গে তার আলাপ হয়েছিল। শ্বশুরবাড়ির এলাকা থেকে ব্রাউন সুগার আনত সে। তার কাছে সেই মাদক সরবরাহ করত শেখ গ্যাংয়ের লোকেরা। দিনহাটায় একাধিকবার এই মাদক নিয়ে এসেছিল তারা। তবে পাকড়াও হয়নি কখনও। মিলনের গ্রেপ্তারের পর চক্রের মাথাকে ধরতে মরিয়ে হয়ে উঠেছে পুলিস। দিনহাটার এসডিপিও ধীমান মিত্র বলেন, ব্রাউন সুগার সহ দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার আদালতে ধৃতদের তোলা হয়। চারদিনের পুলিস হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। ঘটনার তদন্ত চলছে।