সংবাদদাতা, কল্যাণী: শনিবার মধ্যরাতে হরিণঘাটা থানার জাগুলিয়া মোড়ের কাছে ভয়াবহ দুর্ঘটনা। ১২ নম্বর জাতীয় সড়কে লরির সঙ্গে অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষের জেরে মৃত্যু হল কমপক্ষে ৩ জনের। জখম আরও ৪ জন। মৃতরা অ্যাম্বুলেন্সের সওয়ারি ছিলেন বলে জানা গিয়েছে।
Advertisement
পুলিস সূত্রে খবর মৃতদের নাম, নোহারাই বিবি, মন্তাহারা বিবি ও আনতারুল শেখ। তবে অ্যাম্বুলেন্সের চালক ও রোগী জীবিত রয়েছেন। ঘাতক লরিটি পলাতক।
জানা গিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত অ্যাম্বুলেন্সটি ঝাড়খণ্ডের পাকুড় থেকে চিকিৎসার জন্য কলকাতার দিকে যাচ্ছিল। ১২ নম্বর জাতীয় সড়কে হরিণঘাটা থানার জাগুলি মোড়ের কাছে এসে সেটির সঙ্গে লরির সংঘর্ষ হয়। স্থানীয়দের দাবি, ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। গুরুতর জখম অবস্থায় চারজনকে নিয়ে আসা হয় কল্যাণী জেএনএম হাসপাতাল ও মেডিক্যাল কলেজে। দুর্ঘটনার খবর পেয়ে পরিবারের সদস্যরা ঝাড়খণ্ড থেকে কল্যাণীর দিকে রওনা দিয়েছে।