Bartaman Logo
১০ জুন, ২০২৬

মধ্যপ্রদেশ থেকে টম্যাটো এল দিল্লিতে

মধ্যপ্রদেশ থেকে টম্যাটো এল দিল্লিতে
  • ২৫ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: অন্য রাজ্য থেকে টম্যাটো এনে বাজারে দাম নিয়ন্ত্রণের উদ্যোগ নিল কেন্দ্র। তবে এক্ষেত্রে বেছে বেছে বিজেপি শাসিত রাজ্যগুলিকেই ঠিক করা হয়েছে। দিল্লি এখন বিজেপির দখলে এসে গিয়েছে। তাই দিল্লিবাসীকে সস্তায় টম্যাটো খাওয়াতে উদ্যোগী হয়েছে খাদ্যমন্ত্রক। বিজেপি শাসিত মধ্যপ্রদেশ থেকে আনা হচ্ছে ৬২ হাজার ৮৫০ কেজি টম্যাটো। এনসিসিএফ জানিয়েছে, দিল্লির পর ছত্তিশগড় এবং ওড়িশাতেও একইভাবে টম্যাটো পাঠানো হবে। এই দু’টি রাজ্যও বিজেপি শাসিত। তাই প্রশ্ন উঠছে, বেছে বেছে কেন বিজেপি শাসিত রাজ্যগুলিকেই এই সুযোগ দেওয়া হচ্ছে?
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ