Bartaman Logo
১০ জুন, ২০২৬

মধ্যপ্রদেশে ভেঙে পড়ল বায়ুসেনার  মিরাজ ২০০০, অক্ষত দুই পাইলট

মধ্যপ্রদেশে ভেঙে পড়ল বায়ুসেনার  মিরাজ ২০০০, অক্ষত দুই পাইলট
  • ৭ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নয়াদিল্লি: মধ্যপ্রদেশের শিবপুরীতে ভেঙে পড়ল ভারতীয় বায়ুসেনার যুদ্ধবিমান মিরাজ ২০০০। দু’আসনের ওই বিমানের দুই চালকই সুস্থ রয়েছেন। জানা গিয়েছে, বৃহস্পতিবার বায়ুসেনার রুটিন মহড়া চলছিল। সেই সময়ে হঠাৎ করে বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে। তবে সময়মতো দুই চালক বিমান থেকে বেরিয়ে আসায় বরাতজোরে তাঁরা প্রাণে বেঁচে গিয়েছেন। আইএএফের তরফে সোশ্যাল মিডিয়ায় জানানো হয়েছে, গোয়ালিয়রের শিবপুরীর কাছে রুটিন মহড়া চলাকালীন পদ্ধতিগত ত্রুটির কারণে আইএএফের বিমান ভেঙে পড়ে। দুই পাইলটই নিরাপদে বিমান থেকে বেরিয়ে আসেন। বাহিনীর তরফে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। ঠিক কী কারণে এই দুর্ঘটনা, তা জানার চেষ্টা চলছে।’ কার্গিল যুদ্ধে দেশের জয়ে মিরাজের অভূতপূর্ব সাফল্য ছিল। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ