Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

মাধ্যমিকের সময় রাস্তা যানজটমুক্ত রাখতে কাকদ্বীপে পুলিসি অভিযান

মাধ্যমিকের সময় রাস্তা যানজটমুক্ত রাখতে কাকদ্বীপে পুলিসি অভিযান
  • ৯ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, কাকদ্বীপ: সোমবার শুরু মাধ্যমিক। তার আগে যানজট নিয়ন্ত্রণে ফুটপাত থেকে ব্যবসায়ীদের সরাতে অভিযান কাকদ্বীপ থানা ও সুন্দরবন ট্রাফিক বিভাগের। শনিবার সকালে ১১৭ নম্বর জাতীয় সড়কে যানবাহন নিয়ন্ত্রণ করতেও পুলিস অভিযান চালায়। কয়েকটি বাইক ও টোটো আটক করে। 
Advertisement
স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, পুলিস নিয়মিত এরকম অভিযান চালালে রাস্তা যানজট মুক্ত থাকে। কিন্তু পুলিস নজর সরিয়ে নিলেই জাতীয় সড়কের যেখানে সেখানে গাড়ি দাঁড়িয়ে থাকে। তখন রাস্তা দিয়ে হাঁটাচলা অসম্ভব হয়ে পড়ে। সুন্দরবন পুলিস জেলার ট্রাফিকের ডিএসপি দীপঙ্কর সুমার বলেন, ‘রাস্তা যানজট মুক্ত রাখতে পুলিস প্রায় সময় মাইকিং করে। অভিযানও চালানো হয়। একদিন পর মাধ্যমিক পরীক্ষা। তার আগে জাতীয় সড়ক যানজট মুক্ত করতে অভিযান চালানো হল। আগামী দিনগুলিও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নজরদারি চলবে।’
Advertisement
সম্পর্কিত সংবাদ