Bartaman Logo
১৯ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

মাধ্যমিকের কেন্দ্র, বন্ধ প্রাথমিক স্কুল

মাধ্যমিকের কেন্দ্র, বন্ধ প্রাথমিক স্কুল
  • ২৮ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অনেক স্কুলেই মাধ্যমিকের পাশাপাশি প্রাথমিক শাখা রয়েছে। কোনও প্রাতঃবিভাগ হিসেবে আবার কোথাও একইসঙ্গে পাশাপাশি চলে দু’টি বিভাগ। তবে মাধ্যমিকের কেন্দ্র হওয়া স্কুলগুলিতে পরীক্ষা চলাকালীন কোনও প্রাথমিক বিদ্যালয় খোলা রাখা যাবে না। সোমবার বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। একইসঙ্গে হাই স্কুলের সঙ্গে যুক্ত পঞ্চম শ্রেণিতেও এই সময় কোনও পঠনপাঠন হবে না। প্রসঙ্গত, ১০ থেকে ২২ ফেব্রুয়ারি মাধ্যমিক চলবে। তার মধ্যে পরীক্ষার দিনগুলি এই নিয়ম কার্যকর থাকবে। মাধ্যমিক নির্বিঘ্নে চালানোর জন্যই এই ব্যবস্থা বলে জানিয়েছে পর্ষদ। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ