Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

মাধ্যমিক পরীক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু

মাধ্যমিক পরীক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু
  • ৬ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, ধূপগুড়ি: বৃহস্পতিবার অস্বাভাবিক ভাবে মৃত্যু হল এক ছাত্রীর। ঘটনাটি ঘটেছে ধূপগুড়ির সাকোয়াঝোরা-২ গ্রাম পঞ্চায়েতের মেড়িরপার এলাকায়। সে পূর্ব মল্লিকপাড়া উচ্চ বিদ্যালয় থেকে এবছর মাধ্যমিক পরীক্ষায় বসত। পরিবার সূত্রে জানা গিয়েছে, এদিন সে একাই বাড়িতে ছিল। ওর দিদি স্কুল থেকে ফিরে ঘরের মধ্যে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পুলিস এসে দেহটি উদ্ধার করে ধূপগুড়ি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। তবে কী কারণে এমনটা ঘটল তা নিয়ে ধোঁয়াশা রয়েছে পরিবারের সদস্যদের মধ্যে।
Advertisement
সম্পর্কিত সংবাদ