Bartaman Logo
২১ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

মাধ্যমিক পরীক্ষার্থীদের হেল্পলাইন নম্বর দিল আলিপুরদুয়ার পুরসভা

মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য হেল্পলাইন নম্বর চালু করল আলিপুরদুয়ার পুরসভা। নম্বরটি হল ৭৮৬৫৮৩০৮৫৯। পরীক্ষার দিনগুলিতে কোনও পরীক্ষার্থী যদি পরীক্ষাকেন্দ্রে যেতে অসুবিধায় পড়ে, তাহলে হেল্পলাইন নম্বরে ফোন করলে সঙ্গে সঙ্গে পুরসভার গাড়ি হাজির হবে।

মাধ্যমিক পরীক্ষার্থীদের হেল্পলাইন নম্বর দিল আলিপুরদুয়ার পুরসভা
  • ৮ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, আলিপুরদুয়ার: মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য হেল্পলাইন নম্বর চালু করল আলিপুরদুয়ার পুরসভা। নম্বরটি হল ৭৮৬৫৮৩০৮৫৯। পরীক্ষার দিনগুলিতে কোনও পরীক্ষার্থী যদি পরীক্ষাকেন্দ্রে যেতে অসুবিধায় পড়ে, তাহলে হেল্পলাইন নম্বরে ফোন করলে সঙ্গে সঙ্গে পুরসভার গাড়ি হাজির হবে। কেউ অসুস্থ হয়ে পড়লে হেল্পলাইনে ফোন করলে অ্যাম্বুলেন্স নিয়ে হাজির হবেন পুরসভার চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও নার্সরা। পুর চেয়ারম্যান প্রসেনজিৎ কর বলেন, পুর এলাকায় পাঁচটি মাধ্যমিক পরীক্ষাকেন্দ্র রয়েছে। পরীক্ষার পর পুরসভার পক্ষ থেকেই প্রতিদিন কেন্দ্রগুলি সাফসুতরো করে দেওয়া হবে। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ