Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

মাধ্যমিক পরীক্ষা নিয়ে বৈঠক

মাধ্যমিক পরীক্ষা নিয়ে বৈঠক
  • ১৩ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: বৃহস্পতিবার কোচবিহারের ল্যান্সডাউন হলে ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষা নিয়ে বৈঠক অনুষ্ঠিত হল। বৈঠকে উপস্থিত ছিলেন মধ্য শিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। আগামী ১০ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হবে। এবার কোচবিহার জেলায় প্রায় ৪২ হাজার পরীক্ষার্থী পরীক্ষা দেবে। সেন্টার সেক্রেটারি, সেন্টার ইনচার্জ ও মনিটরিং টিমের সদস্যদের নিয়ে বৈঠক হয়। পরীক্ষার সময় পরীক্ষার্থীরা যাতে কোনও প্রকার গেজেট ব্যবহার না করে সেই বিষয়ে অভিভাবক সহ সকলকেই সচেতন হওয়ার পরামর্শ দেন পর্ষদের সভাপতি।
Advertisement
সম্পর্কিত সংবাদ