Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের ভাড়া নেবে না, সিদ্ধান্ত বাসমালিকদের

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের ভাড়া নেবে না, সিদ্ধান্ত বাসমালিকদের
  • ৭ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, তেহট্ট: মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা দিতে যেতে পরীক্ষার্থীদের কোনও বাসভাড়া লাগবে না। অ্যাডমিট দেখালেই বিনা ভাড়ায় তারা বাসে যেতে পারবে। এমনই অভিনব উদ্যোগ নিল পলাশীপাড়া বাসমালিক সমিতি। তাদের এই উদ্যোগে খুশি পরীক্ষার্থী ও সাধারণ মানুষ। বাসমালিক সমিতির এমন উদ্যোগ শিক্ষানুরাগী মহলেরও প্রশংসা কুড়িয়েছে।
Advertisement
মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক পরীক্ষায় সাধারণত পড়ুয়াদের অন্য স্কুলে সেন্টার পড়ে। অনেক অভিভাবক গাড়ি বা বাইকে ছেলেমেয়েদের পরীক্ষাকেন্দ্রে নিয়ে যান। কিন্তু অনেককেই বাস বা অটোর উপর নির্ভর করতে হয়। তেহট্ট মহকুমা কৃষিপ্রধান এলাকা। এখানে অনেক দুঃস্থ ও দিনমজুর পরিবারের ছেলেমেয়ে রয়েছে। বিনা খরচে পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে পারলে তাদের সত্যিই সুবিধা হবে।
১০ ফেব্রুয়ারি সোমবার থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে। তার কিছুদিন পরেই আছে উচ্চমাধ্যমিক। পলাশীপাড়া বাসমালিক সমিতি সিদ্ধান্ত নিয়েছে, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের কাছ থেকে এই সমিতির আওতাধীন কোনও বাস ভাড়া নেবে না। পরীক্ষার্থীরা বাসে উঠে অ্যাডমিট দেখালেই বিনা ভাড়ায় যেতে পারবে।
বেতাই–পলাশী রাজ্য সড়কের এই রুটে একাধিক মাধ্যমিক পরীক্ষাকেন্দ্র আছে। পলাশীপাড়া, সাহেবনগর, ছোট চাঁদঘর সহ বিভিন্ন বিদ্যালয়ে মাধ্যমিক পরীক্ষার সেন্টার পড়ে। পলাশীপাড়া বাসমালিক সমিতির এই উদ্যোগে খুশি পরীক্ষার্থীরা। তারা জানাল, অনেক গরিব পরিবারেই পরীক্ষাকেন্দ্রে যাওয়ার টাকা জোগাড় করা নিয়ে অভিভাবকরা চিন্তিত থাকেন। তাই বিনামূল্যে বাসে যেতে পারলে তাদের খুব সুবিধা হবে।
বাসমালিক সমিতির সভাপতি সাধন বিশ্বাস বলেন, মাধ্যমিক ছাত্রছাত্রীদের জীবনে প্রথম বড় পরীক্ষা। এই পরীক্ষা দিতে গিয়ে তারা যাতে বাসের জন্য কোনও অসুবিধায় না পড়ে, তাদের অভিভাবকদের যাতায়াতের ভাড়া নিয়ে চিন্তা করতে না হয়-সেজন্য আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। 
Advertisement
সম্পর্কিত সংবাদ