নিজস্ব প্রতিনিধি, আসানসোল: মাধ্যমিক পরীক্ষাকেন্দ্রে ডিউটি করতে যাওয়া শিক্ষক ও অশিক্ষক কর্মীদের মোবাইল ব্যবহার নিয়ে কড়া নির্দেশিকা জারি করল মধ্যশিক্ষা পর্ষদ। মঙ্গলবার জারি করা নির্দেশিকা অনুযায়ী, তাঁদের পরীক্ষাকেন্দ্রে ঢুকেই মোবাইল সহ সমস্ত বৈদ্যুতিন গ্যাজেট সেন্টার সেক্রেটারি বা ভেন্যু সুপারভাইজারের কাছে জমা করতে হবে। সেন্টার সেক্রেটারি বা ভেন্যু সুপারভাইজারকে নির্দিষ্ট তারিখ উল্লেখ করে সেই মোবাইল জমা করার একটি রেজিস্টার রাখতে হবে। কোনও শিক্ষক বা শিক্ষাকর্মী মোবাইল নিয়ে সেন্টারে না এলে সেটাও রেজিস্টারে উল্লেখ করতে হবে। কেউ নির্দেশিকা অমান্য করলে, তা তাড়াতাড়ি পর্ষদকে জানাতে হবে।
Advertisement
এবার বিশেষভাবে সক্ষম মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্যও বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। ওই পরীক্ষার্থীরা রাইটার না নিয়ে নিজে উত্তরপত্র লিখতে চাইলে, তাদের বিশেষ উত্তরপত্র দেওয়া হবে।
আসানসোল মহকুমার মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিশেষ সুখবর জানাল বাস ও মিনিবাস সংগঠন। তারা জানিয়েছে, এই মহকুমার মাধ্যমিক পরীক্ষার্থীদের বাসে পরীক্ষাকেন্দ্রে যেতে কোনও ভাড়া লাগবে না। তবে সঙ্গে অবশ্যই অ্যাডমিট রাখতে হবে। আসানসোল মিনিবাস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সুদীপ রায় বলেন, গতবছর থেকে মিনিবাসে এই উদ্যোগ নেওয়া হয়েছিল। এবার বড় বাসের মালিকদের সংগঠনও একই সিদ্ধান্ত নিয়েছে।
অন্য বছরের তুলনায় এবারও জেলায় পরীক্ষার্থীদের মধ্যে ছাত্রীদের সংখ্যা বেশি। জেলায় ৩১ হাজার ৩৪জন মাধ্যমিক দেবে। তার মধ্যে ১৭ হাজার ৪৭৮ জন ছাত্রী।