নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: মাধবডিহি থানার পহলানপুরে একটি মুড়ির কারখানায় অগ্নিকাণ্ডে চাঞ্চল্য ছড়াল। বুধবার রাতে ওই মুড়ি কারখানায় আগুন জ্বলতে দেখা যায়। চারদিক ধোঁয়ায় ভরে যায়। স্থানীয়রা আগুন নেভাতে ব্যর্থ হন। দমকলের একটি ইঞ্জিন এসে প্রায় ৩০মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এলাকার বাসিন্দারা জানান, ভিতরে কয়েকবস্তা মুড়ি মজুত ছিল। কারখানার সবই পুড়ে গিয়েছে। তবে ভিতরে কেউ ছিল না। শর্ট সার্কিট না অন্য কোনও কারণে আগুন ধরেছিল-তা পুলিস খতিয়ে দেখছে।



