Bartaman Logo
২৭ মে, ২০২৬

মধু মূর্চ্ছনার নিবেদন

মধু মূর্চ্ছনার নিবেদন
  • ২৭ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
শাস্ত্রীয় সঙ্গীত বহু শ্রোতার কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে ‘মধু মূর্চ্ছনা’ সংস্থা শুরু করেছে তাদের বিশেষ নিবেদন ‘ধারোহর ২০২৪’। সম্প্রতি বেনারস, মুম্বই ও কলকাতা— ভারতের এই তিন শহরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। কলকাতায় শ্রী শ্রী প্রেমিক মহারাজ কমিটির সঙ্গে যৌথভাবে এই অনুষ্ঠান আয়োজিত হয়। সঙ্গে ছিল ওমকারনাথ মিশন পরম্পরা সমারোহ। ‘মধু মূর্চ্ছনা’র প্রতিষ্ঠাতা তথা বেনারস ঘরানার হিন্দুস্তানি শাস্ত্রীয় কণ্ঠশিল্পী পদ্মশ্রী ডঃ সোমা ঘোষের নিবেদন মুগ্ধ করে দর্শককে। এছাড়াও শিল্পী বিপুল রায়, দেবাশিস হালদার, উস্তাদ সিরাজ আলি, উস্তাদ আরিফ খান, কণ্ঠশিল্পী গৌরি পাথারে, কত্থকশিল্পী ইন্দ্রাণী চট্টোপাধ্যায় সহ আরও অনেকের পারফরম্যান্সে সমৃদ্ধ হয় সমগ্র অনুষ্ঠান। এছাড়াও হাজারের উপর শিক্ষার্থীকে নিয়ে আয়োজিত হয়েছিল ওয়ার্কশপ। 
Advertisement
সম্পর্কিত সংবাদ