সংবাদদাতা, আলিপুরদুয়ার: মঙ্গলবার গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে কালচিনির চুয়াপাড়ায় হানা দিয়ে ১০ লক্ষ ৪৬ হাজার ৭০০ টাকার অবৈধ ভুটানি মদ উদ্ধার করেছে জেলা আবগারি দপ্তর।
Advertisement
চুয়াপাড়ায় একটি পরিত্যক্ত গোডাউনে থরে থরে সাজানো ছিল ওই বেআইনি মদের কার্টন। বিপুল টাকার ওই অবৈধ মদ বিষ্ণু ওরাওঁ নামে এক বাসিন্দার হেফাজতে ছিল। আবগারি দপ্তর অভিযান চালানোর সময় দুষ্কৃতীরা পালানোর চেষ্টা করে। আবগারি দপ্তরের কর্মীরা ধাওয়া করে বিষ্ণুকে গ্রেপ্তার করে। আবগারি দপ্তরের জেলা সুপারিনটেন্ডেন্ট উগেন সেওয়া বলেন, চুয়াপাড়ায় অভিযান চালিয়ে প্রায় ১১লক্ষ টাকার বেআইনি ভুটানি মদ সহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে।



