Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

মদ সহ গ্রেপ্তার যুবক

মদ সহ গ্রেপ্তার যুবক
  • ৯ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, কুমারগ্রাম: বুধবার কুমারগ্রাম ব্লকের ভুটান সীমান্তে মদ সহ এক যুবককে গ্রেপ্তার করল এসএসবি ও আবগারি দপ্তর। বাজেয়াপ্ত করা হয়েছে ৩৪ বোতল ভুটানে তৈরি মদ এবং একটি পুরনো সাইকেল। আবগারি দপ্তর জানিয়েছে, ধৃতের নাম প্রেমকুমার ছেত্রী। সে কুমারগ্রাম বনবস্তির বাসিন্দা। এদিন এসএসবির ৩৪ নম্বর ব্যাটালিয়নের কালীখোলা বিওপি এবং আবগারি দপ্তরের কুমারগ্রাম সার্কেল যৌথভাবে অভিযান চালায়। ভুটান থেকে সাইকেলে করে ৩৪ বোতল মদ ভারতে নিয়ে আসছিল ধৃত যুবক। তাকে হাতেনাতে পাকরাও করে এসএসবি ও আবগারি দপ্তরের যৌথ বাহিনী।
Advertisement
সম্পর্কিত সংবাদ