Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

মদ খেয়ে রাস্তায় বেলেল্লাপনা, শিলিগুড়িতে গ্রেপ্তার ৫৮

মদ খেয়ে রাস্তায় বেলেল্লাপনা, শিলিগুড়িতে গ্রেপ্তার ৫৮
  • ৩০ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: বছরের শেষে উত্সবের মরশুমে বেলেল্লাপনা বেড়েছে শিলিগুড়ি শহরে। বিভিন্ন পাব, বার থেকে মদ্যপ হয়ে বেরিয়ে মাঝরাতে রাস্তায় উশৃঙ্খলতা করছে যুবক-যুবতীদের একাংশ। কখনও নিজেদের মধ্যেই ঝামেলায় জড়িয়ে পড়ছে। কখনও রাস্তা চিত্কার চেঁচামেচি জুড়ে দিচ্ছে। সেলিব্রেশনের নামে কার্যত যা ইচ্ছে তাই চলছে। বর্ষবরণে এই প্রবণতা রুখতে বদ্ধ পরিকর পুলিস। শুধুমাত্র শনিবার রাতেই শিলিগুড়ির বিভিন্ন থানা এলাকা থেকে মদ খেয়ে উচ্ছৃঙ্খল আচরণ করার অভিযোগে ৫৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিস। মদ খেয়ে বেলেল্লাপনা করা এই যুবক-যুবতীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার পথে হাঁটছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিস। পুলিস সূত্রে জানা গিয়েছে, এদের প্রত্যেকেই কোনও না কোনও জায়গায় মদ খেয়ে অভব্য আচরণ করেছিল। নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তাদের গ্রেপ্তার করা হয়। শিলিগুড়ি পুলিসের নিউ জলপাইগুড়ি থানায় সবচেয়ে বেশি ২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। 
Advertisement
এই ব্যাপারে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিসের ডিসিপি(পশ্চিম) বিশ্বচাঁদ ঠাকুর বলেন, কোথাও যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, তা নিশ্চিত করা হচ্ছে। আমরা কোনওভাবেই এগুলি বরদাস্ত করব না।
সম্পর্কিত সংবাদ