Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

মিড ডে মিলে স্বচ্ছতা আনতে প্রধান শিক্ষকদের নিয়ে বৈঠক

মিড ডে মিলে স্বচ্ছতা আনতে প্রধান শিক্ষকদের নিয়ে বৈঠক
  • ২২ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, তমলুক: মিড ডে মিলে স্বচ্ছতা ও গুণগত মান বজায় রাখার লক্ষ্যে ৬০টি স্কুলের প্রধান শিক্ষকের সঙ্গে বৈঠক করলেন শহিদ মাতঙ্গিনীর বিডিও রথীনচন্দ্র দে। বৃহস্পতিবার বিকাল ৩টায় বিডিও অফিসে ওই বৈঠক হয়। ওই ব্লকের অন্তর্গত ডুমরা প্রাইমারি স্কুলে উপস্থিত পড়ুয়ার সংখ্যা বেশি দেখিয়ে প্রধান শিক্ষিকার বিরুদ্ধে মিড-ডে মিলের টাকা তছরুপের অভিযোগ ওঠেছে। টানা ১০দিন প্রধান শিক্ষিকা স্কুলে যেতে পারছেন না। এই অবস্থায় অন্য কোনও স্কুলে যাতে ডুমরার মতো পরিস্থিতি না হয় সেজন্য এদিন সতর্ক করেন বিডিও। 
Advertisement
এদিনের বৈঠকে মিড-ডে মিল বিষয়ক একগুচ্ছ নির্দেশিকা দিয়েছে ব্লক প্রশাসন। মিড-ডে মিল রান্নার পর অভিভাবকদের নিয়ে টেস্ট করানোর নির্দেশ দেওয়া হয়েছে। মিড-ডে মিলের টাকা শুধুমাত্র পড়ুয়াদের খাওয়ার খাতে খরচ করার নির্দেশ দেওয়া হয়েছে। অন্য খাতে মিড ডে মিলের টাকা খরচ করা যাবে না। অনুপস্থিত পড়ুয়াকে উপস্থিত দেখিয়ে রিপোর্ট দেওয়া অপরাধ। এ ধরনের ঘটনা থেকে সতর্ক থাকতে বলা হয়েছে। স্বচ্ছভাবে মিড ডে মিল পরিষেবা চালানো এবং রাঁধুনিরা যাতে অ্যাপ্রন পরে থাকেন সেটাও নিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়েছে।
সম্পর্কিত সংবাদ