Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

মিড ডে মিল কর্মী ইউনিয়নের স্মারকলিপি

মিড ডে মিল কর্মী ইউনিয়নের স্মারকলিপি
  • ১৭ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কালিয়াগঞ্জ: মিড ডে মিলের রান্নাঘর মেরামত করা, কর্মীদের মজুরি বৃদ্ধি সহ সাত দফা দাবিতে সোমবার কালিয়াগঞ্জ বিডিও অফিসে স্মারকলিপি দিল সিটু অনুমোদিত কর্মী ইউনিয়ন। সোমবার দুপুরে সিটুর কালিয়াগঞ্জ লোকাল সম্পাদক প্রশান্ত ঘোষের নেতৃত্বে মিছিল করে এই স্মারকলিপি দেওয়া হয়। মিছিল শেষে দাবিদাওয়া সামনে রেখে বিডিও অফিসে অবস্থান বিক্ষোভ করা হয়। এই অবস্থান বিক্ষোভের মাঝেই যুগ্ম বিডিও সন্দীপন দে’র কাছে স্মারকলিপি দেওয়া হয়।
Advertisement
সম্পর্কিত সংবাদ