Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

মদ বিক্রির অভিযোগে গ্রেপ্তার ২

মদ বিক্রির অভিযোগে গ্রেপ্তার ২
  • ১৫ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, নবদ্বীপ: বেআইনি মদ বিক্রির অভিযোগে পৃথক জায়গা থেকে দুই  যুবককে গ্রেপ্তার করল পুলিস। বুধবার রাতে দু’টি পৃথক জায়গায় অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়। পুলিস সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম বিশ্বজিৎ দেবনাথ ওরফে বিশু, অপরজনের নাম নাড়ুগোপাল জোয়ারদার। প্রথম জনের বাড়ি মহেশগঞ্জের কানাইনগর কলোনিতে দ্বিতীয় জনের বাড়ি মায়াপুরে। তাদের দু’জনের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৪৭ বোতল দেশি মদ।  জানা গিয়েছে, ওই দুই যুবক দীর্ঘদিন ধরেই বেআইনিভাবে ওই মদ বিক্রির কারবার চালাচ্ছিল বলে অভিযোগ। বুধবার পুলিস ওই দু’টি জায়গায় অভিযান চালায়। প্রথমে স্বরূপগঞ্জ পঞ্চায়েতের মায়াপুর মোড়ে একটি চায়ের দোকানে অভিযান চালায়। সেখান থেকে উদ্ধার হয় ৩০ বোতল দেশি মদ। ওই রাতেই মায়াপুর হুলোরঘাটের একটি পরিত্যক্ত দোকানঘর থেকে ১৭ বোতল বেআইনি মদ উদ্ধার করা হয়। বৃহস্পতিবার ধৃতদের নবদ্বীপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে পেশ করা হয়। বিচারক ধৃতদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।
Advertisement
সম্পর্কিত সংবাদ